শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই: সেলিমা রহমান

অনলাইন ডেস্ক / ৬৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলছে, তার কারণ জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি।

‘জনগণ চায় এই সরকার ৫ বছর থাকুক’—স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে সেলিমা রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায়, আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নেই; কেননা, তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।’

দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে বলে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..