শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

আজ কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার রাতে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশে’র সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৮ এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে ‘৮৭ এর কাফন আন্দোলন’এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল এর আয়োজন করবে।

এর আগে সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হবে।ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মশাল মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এর প্রতিনিধি মিশান রহমান বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নিবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করেন পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।

তারা তখন আরো বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন। তার আগে গত বুধবার দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এছাড়াও সারাদেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..