রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

আন্দোলনে গুলির নির্দেশ, প্রশাসন ক্যাডার কর্মকর্তা সাইফুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।জানা যায়, ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।

এর আগে একই মামলায় গতকাল রবিবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তাকেও পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন।গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..