শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের

নিউজ ডেস্ক / ৫৫১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সোমবার (২ জুন) দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় তারা বলেন, অধ্যাদেশটি বাতিলের ব্যবস্থা না করা হলে ঈদুল আজহার পর তারা কঠোর আন্দোলনে সোমবার (২ জুন) সমাবেশের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা মো. মাহফুজ আলমের দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান সচিবালয়ের কর্মচারীরা। তবে এই দুই উপদেষ্টা সে সময় দপ্তরে উপস্থিত ছিলেন না। জানা যায়, আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হবে।

যে আইনে ঘুষ, দুর্নীতি, মানিলন্ডারিং প্রতিরোধ, নারী অধিকারের কথা বলা নেই সেই আইন চান না বলে জানান সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম নেতারা। তারা বলেন, এই অধ্যাদেশ কর্মচারীবান্ধব কিংবা সরকারবান্ধব আইন নয়। দেশ-গণতন্ত্র বাঁচাতে চায়, নাকি কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে চায় এই প্রশ্ন রাখেন। নেতারা আরও বলেন, যেভাবে আইন প্রণয়ন করলে সবার জন্য সহনশীল হয়, সেভাবে করলে সহযোগিতা করা হবে। যাবেন। কঠোর আন্দোলনে যাওয়ার জন্য তারা সচিবালয় ছাড়াও সারাদেশের সরকারি কর্মচারীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।এ সময় এনবিআরের দাবি মানা হলেও ১৮ লাখ সরকারি কর্মচারীর দাবি কেন মানা হচ্ছে না সে প্রশ্ন রাখেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম নেতারা। এর আগে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। অবিলম্বে প্রধান উপদেষ্টা এই অধ্যাদেশ বাতিল করবেন বলে প্রত্যাশা করেন।

বাজেট এবং কোরবানির জন্য কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়নি বলে জানান নেতারা। ঈদের পর দেশজুড়ে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ঐক্য ফোরাম নেতাদের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..