মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ।

এনসিপির বক্তব্যে শেখ হাসিনার গলা শুনি: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক / ৪০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তাকে দেখলাম সরকারকে চমৎকারভাবে ডিফেন্ড করছে। ইউনূস সরকার বোধদয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোন রাজনৈতিক দল না থাকলেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে। সেই দলটি যখন ডিফেন্ড করে, কেন যেন আমি শেখ হাসিনার গলা শুনি।

তিনি আরো বলেন, তারপর আমি ভাবলাম কেন শেখ হাসিনার গলা শুনি, তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময়ে বট বাহিনী ঠিক যেভাবে, যেই ভাষায়, যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো; বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও বলে ইউনূসের বিকল্প দেখান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..