শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

কুয়েত বাংলাদেশের রাষ্ট্রদূত এর সৌজন্যে সাক্ষাৎ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এর সৌজন্যে সাক্ষাৎ।
কুয়েত প্রতিনিধি-
গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কুয়েতের মাননীয় উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। এই প্রচেষ্টায়, রাষ্ট্রদূত বাংলাদেশীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের ‘লা মানা’ প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ-এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন।

রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা।
জবাবে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতকে জানান যে, কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশী। এমতাবস্থায়, তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন-কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খল ভাবে জীবন-যাপন করে এই মর্মে তাদেরকে অবহিত করার জন্য মান্যবর রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..