মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক / ৬১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

চেক ডিজঅনার সংক্রান্ত এক মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন দিন ধার্য করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী রিয়াজ চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে চয়নিকা ২০১২ সালের ৩০ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক প্রদান করেন।

তবে নাটক নির্মাণ না করায় এবং একাধিকবার চেক নগদায়নের চেষ্টা ব্যর্থ হওয়ায় রিয়াজ ২০১৩ সালের ১৪ মে ঢাকায় আদালতে মামলা দায়ের করেন। মামলার পর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।প্রযোজকের দাবি, নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন।

মামলার প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যেই বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..