শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

চিকিৎসক,প্রকৌশলী ও আইনজীবীর কলেজের গভর্নিং বডির সদস্য হতে স্নাতকোত্তর লাগবে না

নিউজ ডেস্ক / ১৩৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক হলেও তিন পেশার ক্ষেত্রে- তা শিথিল করা হয়েছে।এগুলো হলো- চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এ তথ্য জানিয়েছেন।

আব্দুল হাই সিদ্দিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের শিক্ষাজীবন শেষ করতে অনেকটা সময় যায়। এমবিবিএস শেষ করতে অনেক ক্ষেত্রে ছয় বছর লেগে যায়। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতে ও আইনজীবী হতেও এ রকম সময় লাগে। তাই পেশাজীবী হিসেবে তাদের জন্য স্নাতকোত্তর ডিগ্রির বাধ্যবাধকতা শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’

গত ১১ মার্চ এক প্রজ্ঞাপনে স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। সেই সঙ্গে একজন ব্যক্তি দুটির বেশি কলেজের সদস্য হতে পারবেন না বলেও উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..