মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ।

ছেলের অস্ত্র দিয়ে চাঁদাবাজি – নোয়াখালীতে বিএনপি নেতা আটক

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ছেলের অস্ত্র দিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে বিএনপি নেতা আটক

বিশেষ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।

নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ বিএনপি নেতাকে আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন৷

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তার থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন। তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান। পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে, আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..