মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ।

জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য ১ জুলাই দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৮-১৫ জুলাই জামায়াত নেতারা শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন। ১৬ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ১৯ জুলাই জামায়াত-ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহিদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিরে জামায়াতের নেতারা অংশ নেবেন। ২০-২৪ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ২৫-২৮ জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..