শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় ১৭ নির্দেশনা জারি

নিউজ ডেস্ক / ২৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, হাওরের পরিবেশ সংরক্ষণ, নৌ দুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ কমানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, নৌচালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলবেন এবং হাওরের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করবেন।নির্দেশনাসমূহ হলো- ১. নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ২. নৌযান চলাচলের সময় ও পানিতে নামার আগে সকল যাত্রী ও নৌচালককে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে হবে। ৩. বিরূপ আবহাওয়ায় হাওরে ভ্রমণ নিষিদ্ধ। ৪. যাত্রার কমপক্ষে ৬ ঘণ্টা আগে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল: ০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।৫. স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৬. প্রতিটি নৌযান ও ঘাটে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে। ৭. নির্ধারিত স্থান ছাড়া কোথাও আবর্জনা ফেলা যাবে না। ৮. স্থলভাগের নিকটবর্তী অবস্থানে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ।৯. নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ১০. ব্যক্তিগত মালামাল ও অর্থের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। নোঙরস্থলে অপরিচিত ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে। ১২. গ্যাস সিলিন্ডারের সংযোগ লিক রয়েছে কি না, তা যাচাই করতে হবে।১৩. বিআইডব্লিউটিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে। ১৪. ব্যবহৃত জেনারেটরের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ১৫. নৌযানে অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে। ১৬. আবহাওয়ার খবর জানার জন্য রেডিও রাখতে হবে। ১৭. শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..