শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

নিউজ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে ১৬ এপ্রিল দুপুর ১২টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব।

এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনি রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সেসময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই আমরা তাকে (প্রধান উপদেষ্টাকে) বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনি রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা, যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায়। এর আগে, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..