সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ

ঢাবি শিক্ষার্থীর ওপর হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হওয়া বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘সানির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, হিজবুত তাহরীর নো মোর’, ‘হিজবুত তাহরীরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে সানির বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদুল ইসলাম শিহাব বলেন, গত ৭ এপ্রিল সানির ওপর হিজবুত তাহরীরের সমর্থকরা হামলা চালিয়ে তাকে আহত করেছে। সানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পর্যন্ত সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছে। তার ওপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলায় যারা জড়িত ছিল তাদের ভিডিও, ছবি এবং প্রমাণসহকারে স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যারা এর সাথে জড়িয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা তালুকদার বলেন, সানি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কালো পতাকা নামাতে বললে মব সৃষ্টি করে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মবের কথাই বলছে। সে যদি মারা যেত তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কী জবাব দিত? আমরা সানির ওপর এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম ক্যাম্পাসসহ সারাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
কাজী খবিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মব সৃষ্টির মাধ্যমে সানি সরকারের ওপর হামলা চালিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি এসএ টিভি হলুদ সাংবাদিকতার মাধ্যমে হেডলাইন করেছে সানি ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়েছে তাই তাকে মারধর করা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমকে আহ্বান জানাই আপনারা নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক সংবাদ প্রচার করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা বাংলাদেশ থেকে হিজবুত তাহরীরের সকল কার্যক্রম নিষিদ্ধ চাই।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চলা কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ব্যানার নামাতে বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানি সরকার ও আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় হিজবুত তাহরীরের বেশ কয়েকজন জড়িত থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..