শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

তারুণ্য উৎসবে তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির-৷ দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

তারুণ্য উৎসবে তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
তারুণ্য উৎসবে তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেলেন চার শতাধিক রোগী। বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হলে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিনামূল্যে চোখের সেবা নিতে ছুটে আসেন রোগীরা। দীর্ঘ লাইন ধরে চোখের পরীক্ষা করান রোগীরা। কেউ চোখে কম দেখেন, কারো চোখে ছানি এমন সব রোগীরা ছুটে আসেন চক্ষু শিবিরে।

প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান জানান, তারুণ্য উৎসব ঘিরে তেঁতুলিয়া উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চক্ষু শিবির আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪শ রোগী নাম রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা নেন। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা দেন গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়)।

তিনি আরও বলেন, চিকিৎসা সেবা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে ও পৌছে দেয়া হবে। চক্ষুশিবিরে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছে গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়), প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার নাবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..