শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

তিন দেশে সফর বাতিল করলেন মোদি

অনলাইন ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩-১৭ মে এসব দেশে সফরের পরিকল্পনা ছিল মোদির। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, নরওয়েতে আয়োজিত নর্ডিক সম্মেলনে সহ-সভাপতিত্ব করার কথা ছিল ভারতের। সেখান থেকে আরও দুটি দেশ সফর করতেন তিনি।

এদিকে নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘গর্বের মুহূর্ত’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পাকিস্তানে নিখুঁত ও সুপরিকল্পিত অভিযান পরিচালনা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..