রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

তেঁতুলিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়)থেকে:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ঈদগাহ বস্তির রাবার বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেইনারি হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে পথশোভা যাত্রা বের করা হয়।

প্রদর্শনী মেলার অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা.নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, আইসিটি অফিসার নবিউল করিম সরকার, মডেল থানার এসআই আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মেলায় অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা। 

বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। এ সময় কয়েকজন নারী উদ্যোক্তা তাদের সাফল্যচিত্র বক্তব্যে তুলে ধরেন। 

প্রদর্শনী মেলায় স্থান পেয়েছে ৩০টি ষ্টল। এসব স্টলে গরু, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোস, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি। বিকেলে প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..