শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো- শিল্পপতি বাবুল

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব – শিল্পপতি বাবুল।

বন্দর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে ব্যাপক গনসংযোগ করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল। মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ আছর বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগ শুরু করেন তিনি । পরে গনসংযোগটি বন্দরে ২০ নং ওয়ার্ড ঘুরে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এসে শেষ হয়।

গনসংযোগ কালে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারকরা নারায়নগঞ্জ ৫ আসনের উন্নয়নে ধানের শীষ প্রতিকে যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে হয়ে কাজ করব। সেই সাথে এ আসনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোট নির্বাচিত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে
গনসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারন সম্পাদক হাজী আব্দুর রাশেদ টিটু, ২৩ নং বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক, পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাহিদুল হক মামুন, ২০ নং বিএনপি নেতা জাব্বার পাঠান, ওয়ালিদ মুন্সি, এসাক ও শাহীন, ২০ নং ওয়ার্ড যুবদলের নেতা নাদিম মাহামুদ, শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন,আক্তার হোসেন, আলম, ও মন্টি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ, ফারুকুল ইসলাম প্রমুখ।###

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..