শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

দেশের নামে ‘জনগণতন্ত্রী’ বা ‘নাগরিকতন্ত্র’ নয়, ‘জনকল্যাণ’ শব্দ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৩২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

দেশের নামে পরিবর্তন নয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে থাকা প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে জনকল্যাণ শব্দ যোগ করার প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতিতে বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর পরিবর্তে ‘জনগণতন্ত্রী’ অথবা ‘নাগরিকতন্ত্র’ শব্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর দল কমিশনের প্রস্তাবের বিপরীতে ‘বিবৃতিতে দাবি করা হয়, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে। তবে গণমাধ্যমে তার দলকে জড়িয়ে যে ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, তা বিভ্রান্তিকর; বরং রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনই দিয়েছে।

রাষ্ট্রের সাংবিধানিক নাম রাষ্ট্রের চরিত্র বহন করে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক নাম তাদের নীতি ও চরিত্রকে প্রকাশ করে।

বিকল্প নামের ক্ষেত্রে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র শব্দকে ইসলামী আন্দোলন যথার্থ মনে করে না জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তন্ত্র’ কী হবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই রাষ্ট্রীয় সাংবিধানিক নামের মধ্যেই জনকল্যাণ যুক্ত হলে রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন সর্বদা সবার মনে জাগ্রত থাকবে।

সংস্কার কমিশনের কাছে ভবিতব্য স্বৈরতন্ত্র রোধে দলটি বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে উল্লেখ করে যুগ্ম মহাসচিব বলেন, সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ, তাতেই আগামীর বাংলাদেশের পথ সুগম হবে।জনকল্যাণ’ শব্দ যোগ করার পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..