শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

দেশে ও প্রবাসে সবাইকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের উপদেষ্টা ফোরাম

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ জুন ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

দেশে ও প্রবাসে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের উপদেষ্টা ফোরাম।

ষ্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও প্রবাসে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের উপদেষ্টা জনাব গোলাম মোর্শেদ, জনাব সেলিম আবু আব্দুর রহমান, জনাব দীন ইসলাম, জনাব মনির হোসেন জনাব মনিরুল আলম মনির জনাব শাহ জামাল আবু ফারহান।

ঈদ শুভেচ্ছা বাণীতে বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) স্বীয় পুত্র হযরত ঈসমাইল (আ.)কে কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। আদর্শ অনুসরণ ও ত্যাগের পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ায় মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদ উল আযহা হিসাবে পালন করে আসছে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদ উল আযহার প্রকৃত শিক্ষা। বস্তুত, নিজেদের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কুরবানি ও ঈদ উল আযহার প্রকৃত উদ্দেশ্য।
কালামে হাকীমে বলা হয়েছে,কুরবানির পশুর রক্ত, গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি (সুরা হজ্জ, আয়াত-৩৭)। তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো বলেন, অন্যায়-অসত্য, অনাচার-পাপাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ-রাষ্ট্রে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন সকলকে ব্রতী হতে হবে। আর কুরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন। আর সে কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মুমিন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।
সকলের মঙ্গল ও সুখ শান্তি কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করে ন।
সংগঠনের সকল সদস্য সদস্যদের সুস্বাস্থ্যের সহ সকলের মঙ্গল কামনা করেন।
ঈদ বয়ে নিয়ে আসুক আনন্দ ও সুখের বার্তা। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..