শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

দেশে ও প্রবাসে সবাইকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন এডঃ নূর মোহাম্মদ ও ইঞ্জিঃ নিয়াজ মোর্শেদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ জুন ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

দেশে ও প্রবাসে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এডঃ নূর মোহাম্মদ ও ইঞ্জিঃ নিয়াজ মোর্শেদ

বিশেষ প্রতিনিধি-

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও প্রবাসে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,এডভোকেট নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ ও ইঞ্জিনিয়ার নিয়াজ মোর্শেদ দেওয়ান বিশাল

ঈদ শুভেচ্ছা বাণীতে বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) স্বীয় পুত্র হযরত ঈসমাইল (আ.)কে কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। আদর্শ অনুসরণ ও ত্যাগের পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ায় মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদ উল আযহা হিসাবে পালন করে আসছে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদ উল আযহার প্রকৃত শিক্ষা। বস্তুত, নিজেদের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কুরবানি ও ঈদ উল আযহার প্রকৃত উদ্দেশ্য।
কালামে হাকীমে বলা হয়েছে,কুরবানির পশুর রক্ত, গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি (সুরা হজ্জ, আয়াত-৩৭)। তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো বলেন, অন্যায়-অসত্য, অনাচার-পাপাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ-রাষ্ট্রে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন সকলকে ব্রতী হতে হবে। আর কুরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন। আর সে কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মুমিন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।
সকলের মঙ্গল ও সুখ শান্তি কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করে ন।
ঈদ বয়ে নিয়ে আসুক আনন্দ ও সুখের বার্তা। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..