মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল

স্পোর্টস রিপোর্টার / ৪১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকার পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাসের মাথায় গতকাল রাতে সবেক এই অধিনায়কের পরিচালক পদ খারিজ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। স্বাভাবিকভাবে সভাপতির দায়িত্বে আর নেই তিনি। এর মধ্যে খবর, আজ ভোরে দেশ ছেড়েছেন ফারুক।এদিকে আজই নতুন সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম।
ফারুকের দেশ ছাড়ার ব্যাপারটি বেশ কয়েকটি সূত্র থেকেই নিশ্চিত হওয়া গেছে। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তাঁর সম্ভাব্য গন্তব্য দুবাই বলেই জানা গেছে।এদিকে গতকাল রাতে নিজেদের কোটার ৫ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলকে মনোনীত করে এনএসসি। এই চিঠি পাওয়ার পর রাতেই ‘রিকোজিশন’ বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকরা, যাঁরা ফারুকের ওপর অনাস্থা জানিয়েছিলেন।

তাঁদের একজন আজ কালের কণ্ঠকে বললেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকোজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল) কাউন্সিলরশিপের অনুমোদন দেওয়া হয়েছে।আজ বিকেলে আমিনুল বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বলেও নিশ্চিত করেন সিনিয়র এই বোর্ড পরিচালক, ‘ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ায় এখন আমাদের বিসিবি সভাপতির পদ শূন্য, কোনো সভাপতি নেই। সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। এ জন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি (নাজমুল আবেদীন)। এই বৈঠকে বুলবুলকে আমরা পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছি।’

এদিকে সদ্যঃসবেক সভাপতি ফারুক পদ হারিয়ে আইসিসিতে নালিশ করেছেন।এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। তবে এসব নিয়ে বিসিবি চিন্তিত নয় বলেই জানালেন এই পরিচলন, ‘উনি কী বললেন না বললেন, সেসব নিয়ে আমাদের ভ্রুক্ষেপ নেই।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..