শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক দেশজুড়ে সংবাদ

স্টাফ রিপোর্টার-
নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অদ্য মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জ রাসেল পার্কে পার্ক লাউঞ্জ রেস্তোরাঁয় সংগঠনের সদস্য, পরিবার পরিজন ও সুধীজনের সম্মানে এক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান সার্বিক তত্বাবধানে ও সংগঠনের উপদেষ্টা মনিরুল আলম মনিরের সঞ্চালনায় উপদেষ্টা মোঃ সেলিম আবু আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব আনিসুল ইসলাম সানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষানুরাগী ও কলামিস্ট জনাব ফরিদ আহমেদ রবি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জনাব রোকন উদ্দীন আরমান, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা জনাব গোলাম মোর্শেদ, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা জনাব দীন ইসলাম, উপদেষ্টা জনাব শাহ জামাল উপদেষ্টা জনাব মনির হোসেন খান।

ইফতার পূর্বক আলোচনা সভায় রমজানের সিয়াম সাধনা ও মাহাত্ম্য ফজিলতের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তরা আলোচনা করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরামের এবং আয়োজিত সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানান। আরো বলেন প্রবাসীরা সব সময়ই অবহেলিত এই প্রবাসীদের দেশে প্রবাসে দূতাবাসে, পাসপোর্ট অফিসে, এবং বিমান বন্দরে সকল প্রকার হয়রানী বন্ধ সহ সঠিক মর্যাদা প্রদানের জন্য সরকারের নিকটা আহ্বান জানান। প্রবাসীরা দেশের অর্থনীতির চাঁকা শক্তিশালী রাখতে সব সময়ই বিশেষ ভূমিকা রাখেন। নারায়ণগঞ্জে এমন টা সংগঠনে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। সকল প্রবাসীর সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনা করে।
আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব ফরিদ আহমেদ রবি, রোকন ঊদ্দীন আরমান, গোলাম মোর্শেদ, দীন ইসলাম, শাহ জামাল, মনির খান ও আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন মোসলেউদ্দীন স্বপন,রবিন, হাজী ইকবাল হোসেন প্রমুখ
সভাপতির বক্তব্যে সংগঠনের আয়োজনে যারা অতিথি সহ স্ব শরীরে উপস্থিত হয়ে ইফতার ও দোয়া মাহফিল কে সুন্দর ও সফলতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। আর এই যারা প্রবাসী বন্ধুরা যারা আর্থিক ভাবে সহযোগীতা করেছেন- আবুবক্কর,কুয়েত, ইঞ্জিনিয়ার মিলন হোসেন, মোঃ ফরিদ ইতালী নাজমুল হাসান ইতালী,, সোহবরা হোসেন রিমন আরো অনেকে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান’কে ধন্যবাদ জানান ২০১৮ সাল থেকে এমন একটা সংগঠন প্রতিষ্ঠা করার জন্য। বিশ্বের বিভিন্ন দেশে নারায়ণগঞ্জ জেলা প্রবাসীদের একটি প্লাট ফর্মে এনে সংযুক্ত করার জন্য। কে কোথায় কেমন আছেন ভালো মন্দ সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়ে মুহুর্তে জানতে পারা সহ সমাধানের চেষ্টা করা।
অবশেষে মোনাজাত এর মাধ্যমে প্রবাসী সহ দেশবাসী সকলের সুস্বাস্থ্যের ও মঙ্গল কামনা দোয়া করা হয়। সভাপতির বক্তব্যের পর আলোচনা সভা সমাপ্তি করে সকলে ইফতারে অংশ গ্রহন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..