রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিশুসহ একই পরিবারের ৩ জনের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। জানা গেছে, পরিবারটি প্রায় এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

স্থানীয় বাসিন্দারা আগুনে দগ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাদের জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনকেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের স্ফুলিঙ্গ লাগায় বিস্ফোরণসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা আবাসিক ভবনগুলোতে নিয়মিত গ্যাসলাইন পরীক্ষা, লিকেজ শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..