রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী, উদ্বোধনী অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী, উদ্বোধনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :-দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
বন্দর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আখতার নাম্নী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক আবেদীন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।

এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রর্দশনীতে ৩৫টি স্টলে উন্নত মানের এবং উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর, বিড়াল সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরষ্কৃত করে উৎসাহ প্রদান করা হয়।
অনুষ্ঠান সহযোগীতায়: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন অধিদপ্তর মন্ত্রণালয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..