শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

নারায়ণগঞ্জ বন্দরে বাসের ধাক্কায় সরকারী তোলারাম কলেজ ছাত্রী নিহত- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

বন্দরে বাসের ধাক্কায় সরকারি তোলারাম কলেজ ছাত্রী নিহত

ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক শিহাব প্রধান (১৯) গুরুতর আহত হন। রোববার (১৮ মে) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাঁও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত শিহাব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা আহত সিয়াবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি করেন

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আফসানা ও সিয়াব মোটরসাইকেলযোগে মদনপুর থেকে সোনারগাঁয়ের দড়িকান্দী এলাকায় যাচ্ছিলেন। এ সময় কেওঢালা এলাকায় জাহিন গার্মেন্টসের পাশ দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা আক্তার নিহত হন এবং শিহাব গুরুতর আহত হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..