রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি ॥ আহত চার- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি ॥ আহত চার

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

পূর্বাচল উপশহরের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের গ্রামের কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়িতে গতকাল ২৭নভেম্বর বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি লুটে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ সদস্যের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। টের পেয়ে ঘর থেকে বের হলে মোতালিব মিয়াকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি পিকআপে তোলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে চারজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি নিয়ে দুইটি পিকআপে করে পালিয়ে যায়।

আহত কৃষক আব্দুল মোতালিব মিয়া(৫২), আলম মিয়া(৪৮), মনির হোসেন(৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে(৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত এক সপ্তাহে রূপগঞ্জের কাঞ্চন, পূবেরগাঁওসহ চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..