নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবু জাফর আহমেদ বাবুল
নুর এ আজাদ :নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল। ২৯ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির’র হাতে মনোনয়নপত্র জমা দেন।
আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ব্যক্তিগত সচিব মো. ওয়ারেসুল হক খান, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, এড. মো. গোলাম রব্বানী সাইফ ও কাজী সৌরভ এ মনোনয়ন পত্র জমা দেন।
আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত।
আপনার মন্তব্য প্রদান করুন...