মাকসুদ চেয়ারম্যানকে নিয়ে সকল ধর্ম বর্ণ শ্রেণি পেশার জনসাধারণের পজিটিভ ধারনা রয়েছে -নার্গিস মাকসুদ
বিশেষ প্রতিনিধিঃ-বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের নির্বাচনী সালাম ও প্রাণঢালা শুভেচ্ছা বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
এদিন তিনি স্থানীয় এলাকার নারী পুরুষের মাঝে এবং দোকানপাটের বিভিন্ন ক্রেতা ও বিক্রেতা, পথচারী ও অটোরিক্সা চালকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এসময় তিনি লিফলেট বিতরণ করে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেছেন ও মোঃ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট চেয়েছেন। এসময় স্থানীয় শুভাকাঙ্খিরা সহ বেশ কিছু কর্মী সমর্থকরা এ প্রচারণায় অংশ নিয়েছেন।
গণসংযোগকালে নার্গিস মাকসুদ বলেন, ‘ভোটারদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মাকসুদ চেয়ারম্যানকে নিয়ে সকল ধর্ম বর্ণ ও শ্রেণি পেশার আপামর জনসাধারণের একটি পজিটিভ ধারণা রয়েছে। তিনি ব্যক্তিগত অর্থায়ণে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ণে ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।
অসহায়দের ঘর নির্মাণ ও বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। মানব সেবায় এবং দুঃখি মানুষের কল্যাণে আমাদের পরিবার সর্বদা কাজ করে যাচ্ছে। তাই উন্নয়ণের স্বার্থে এবং আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সকলে মূল্যবান ভোট দিয়ে মাকসুদ হোসেনকে বিজয়ী করুন’।
আপনার মন্তব্য প্রদান করুন...