রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

নির্বাচনী ফলাফল সুরক্ষার দায়িত্ব পুলিং এজেন্টদের -মাওলানা মঈনুদ্দিন আহমদ – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত ১৯ নং ওয়ার্ডে।

নির্বাচনী ফলাফল সুরক্ষার দায়িত্ব পুলিং এজেন্টদের -মাওলানা মঈনুদ্দিন আহমদ

আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নিধারণী নির্বাচন; তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

তিনি আজ সন্ধ্যায় নাসিক ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী, বন্দর থানা দক্ষিণ কার্যালয় জাতীয় সংসদের নারায়ণগঞ্জ -৫ আসনের নির্বাচনী দায়িত্বশীল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা ফজলুল হাই জাফরী সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী রেদওয়ান হক মামুন সঞ্চালনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক নারায়ণগঞ্জ -৫ আসনের পরিচালনা কমিটি সদস্য সচিব এইচ এম নাসির উদ্দীন।

উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, জনগণ ভোট দিলেই প্রার্থী বিজয়ী হয় না বরং গণরায়কে ধরে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সততা, দক্ষতা, যোগ্যতা ও প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করতে হয়। যাতে জনগণের দেওয়া রায়কে কেউ বিপথগামী করতে না পারে। মূলত, নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের উপর। তাই প্রতিটি এজেন্টকে আইন-কানুন সম্পর্কে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বুথে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কাক্সিক্ষত বিজয় অর্জন করা সম্ভব। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সচেতনভাবে দায়িত্ব পালন করে গণরায়ের সুরক্ষা দিতে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান। অন্যথায় প্রকৃত ফলাফল ধরে রাখা সম্ভব হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম নাসির উদ্দীন বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী নির্বাচন দেশ ও জাতির ভ্যাগ্য নির্ধারণী নির্বাচন। তাই আসন্ন নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ময়দানে সকলকে সর্বশক্তি নিয়োগের আবহান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..