রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

পঞ্চগড়ে নদী রক্ষায় নাগরিক সমাবেশ নদী রক্ষা এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত কেন্দ্রীয় সভাপতি আনোয়ার সাদত

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

পঞ্চগড়ে নদী রক্ষায় নাগরিক সমাবেশ
নদী রক্ষা এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত
কেন্দ্রীয় সভাপতি আনোয়ার সাদ
তেতুঁলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত বছেলন , সারা দেশের নদীগুলো দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে।রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয়। নদী রক্ষা এখন জাতীয় নিরাপত্তার অংশ হওয়া উচিত। নদী বাঁচলে কৃষি বাঁচবে, প্রকৃতি বাঁচবে, দেশ বাঁচবে।মঙ্গলবার ১১ টায় তেঁতুলিয়ায় ঐতিহাসিক তেঁতুলতলায় পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ‘‘নদী রক্ষায় নাগরিক সমাবেশ’’ ২০তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ.কে.এম. ফজলে নূর বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সভাপতি যাদব চন্দ্র রায়, রংপুর জেলার মো. নাসির উদ্দিন রাসেল, ঠাকুরগাঁও জেলার সভাপতি ফারজানা আক্তার পাখি, নীলফামারী জেলার সভাপতি মো. আব্দুর রউফ,পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাওয়ায় কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে। অবিলম্বে নদী পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটে পড়বে। পঞ্চগড়ের নদীগুলো রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নদী দখলমুক্ত করা,দূষণ নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়ানো -এই তিনটিই আমাদের মূল লক্ষ্য। সমাবেশে নদী রক্ষায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, কঠোর মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। শেষাংশে নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের তেঁতুলিয়া শাখার সভাপতি মো.জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আহনাফ সিটিআই এর পরিচালক সাংবাদিক এম এ বাসেত ও পরিবেশ পদকপ্রাপ্ত মামুনুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..