রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে তিনি স্বস্ত্রীক ওই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন। গীতা পাঠ করেন ফরিদপুর থেকে আগত গোপীনাথ দাস ব্রহ্মচারী। এসময় জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে মন্দিরের প্রবেশদ্বারে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুসহ মন্দির সংশ্লিষ্টরা।

এ মন্দির জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের নির্মাণ শৈলীর আধ্যাত্মিক পরিবেশের আবহে অবস্থিত মন্দিরটি দেশের অন্যতম এবং বৃহত্তম মন্দির বলে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের মধ্যে মন্দিরটি বেশ জনপ্রিয়। গাইবান্ধা তথা উত্তরাঞ্চল ছাড়াও দেশের দুর দুরান্ত থেকে প্রতিদিন সনাতনী অসংখ্য ভক্ত ও দর্শনার্থী দলে দলে প্রার্থনা করতে মন্দিরটিতে ভীড় জমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..