মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

পাকিস্তানি সিনেমা ও গান সম্প্রচার বন্ধের নির্দেশ ভারত সরকারের

অনলাইন ডেস্ক / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

পাকিস্তানের চলচ্চিত্র, ওয়েব সিরিজ, গান, পডকাস্ট এবং অন্যান্য সকল প্রকার মিডিয়া সামগ্রী বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি পরামর্শ জারি করে এ নির্দেশ দিয়েছে।মন্ত্রণালয় উল্লেখ করেছে, ভারতে সংঘটিত বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় শক্তির সম্পর্ক রয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, ভারতে ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিচালিত মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন পাকিস্তান থেকে উদ্ভূত ওয়েব-সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং মিডিয়া কন্টেন্ট, সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেলে বা অন্য কোনোভাবে অবিলম্বে বন্ধ করে দেয়।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ নামে বিমান হামলা চালায়।এই অভিযানে ভারত পাকিস্তানের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৃহৎ যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..