শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিউজ ডেস্ক / ৬৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সই করা প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়।

আখতার আহমেদ বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে। এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, এক যুগ পর গত ১ জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালত আদেশে বলেছিলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

আদালতের আদেশের পর জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কুরবানির ঈদের আগে ৪ জুন কমিশন সভায় সিদ্ধান্ত নেয় ইসি।

সভা শেষে সেদিন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবে। তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।

এর তিন সপ্তাহের মাথায় প্রজ্ঞাপন প্রকাশ করল ইসি সচিবালয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..