বগুড়ায় দায়িত্বশীল তারবিয়াহ অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি: আজ ২২ নভেম্বর২০২৫ ইং শনিবার বাদ যোহর,বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে শাখা ও উপশাখার দায়িত্বশীলদের নিয়ে গোহাইল রোড আল মাদরাসাতুল দারুল কুরআন মাদরাসায় জেলা সভাপতি মাওলানা খাদেমুল ইসলামের সভাপতিত্বে শাখা উপশাখা দায়িত্বশীলদের তারবিয়াহ মজলিস অনুষ্ঠিত হয়।
দায়িত্বশীল তারবিয়াহ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলে কেন্দ্রীয় সমাজকল্যান বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার দায়িত্বশীলবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা মাহফুজ আলম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা গোলাম রব্বানী, সহ- প্রচার সম্পাদক মোঃ আল মাহমুদ , সহ- প্রশিক্ষন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহিম, অফিস বিভাগের সম্পাদক মোঃ আব্দুর রহিম এছাড়া উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলগন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...