শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা

বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বন্দর প্রতিনিধি: বন্দরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত “দুর্বার মেধা বৃত্তি” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

এবারের মেধা বৃত্তি প্রতিযোগিতায় মোট ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—
বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৯ নং কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কল্যানদি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সোরহাব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মির কন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বিবি জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার মেধা বৃত্তির আহ্বায়ক জনাব আলহাজ্ব মোহাম্মদ পিয়ার জাহান কমল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদা হাই জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গনি, বন্দর সিনিয়র সিটিজেন ফোরামের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মতিউর রহমান, বিবর্তন নারায়ণগঞ্জের সভাপতি মুখলেসুর রহমান, প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল হাই ও মোহাম্মদ আব্দুল হাইসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

দুর্বার মেধা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই বৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..