শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ ডেভিল হান্টে গ্রেফতার

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ ডেভিল হান্টে গ্রেফতার

বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান এবং মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনে (সদর-বন্দর) সংসদ সদস্য পদপ্রার্থী ‘আলহাজ্ব মাকসুদ হোসেন’ অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হয়েছেন।

বুধবার ৫ মার্চ দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে মাকসুদ চেয়ারম্যান তার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক হন।

মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ ৫ আসনের পলাতক সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদের দায়িত্বে ছিলেন। এবং সেই সুবাদে পরপর দু’বার তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ৫ ই আগস্টের আগে নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সেই ওসমান পরিবার ও সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীদের কে পরাজিত করে বিপুল ভোটে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..