শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

পবিত্র রমজান মাস সামনে রেখে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ খেজুর উপহার দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে এ খেজুর হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদির দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দেওয়া হয়েছে।

এ খেজুর উপহার দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসহ প্রান্তিক মানুষের কাছে এ খেজুর পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..