শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ ২০২৫ শুভ উদ্বোধন। ।

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ ২০২৫ শুভ উদ্বোধন

এমএনএআজাদ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ এর শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিওসি, পিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এটা ভাষার মাস, এ মাসে ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছেন, এর মধ্যে অন্যতম হলো আব্দুর জব্বার। যিনি আনসার কমান্ডার ছিলেন। এ ভাষার জন্য তিনিও শহীদ হন। তিনি আনসার বাহিনীতে জয়েন্ট করে আত্মহুতি দিয়েছেন। তার জীবনের বিনিময়ে যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ বা জীবন দিয়ে সে আমাদের ভাষা দিয়েছেন। আজ আমরা গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারি। আমি শ্রদ্ধা ভরে তাকে স্বরন করছি। আনসার একটি সর্ববৃহতম বাহিনী যা সারা বাংলাদেশে কাজ করছে তাদের নিয়েও আমি গর্ব করি।

এতে স্বাগত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা বিভিএমএস।

আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম বিএমএস, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাদ্দাম হোসেন এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারায়ণগঞ্জ জেলার সফল উদ্যোক্তা হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের হাত থেকে শ্রেষ্ঠ পুরস্কারটি গ্রহণ করেন, বন্দর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান পিএএমএস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আঠাইহাজার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল মামুন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..