শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৪০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ইতালির সরকার বাংলাদেশ থেকে আরো জনবল নিতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে বার্তা দেওয়া হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছে। বাংলাদেশিরা ভালো কাজ করছে সেখানে। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে ব্যাপারে জানিয়েছেন তারা।

ইতালি সরকার বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, এই ব্যাপারে দুই দেশই একমত হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভবিষ্যতে কেউ মব জাস্টিস করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..