মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ।

বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে- মির্জা আব্বাস

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা কেন জানি ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এজন্যই বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় সলিমুল্লাহ সড়কের ওপর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, যারা বিএনপিকে ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, ‘আমাদের বিএনপি কখনোই ভারতের তাঁবেদারি করে নাই। যদি তাঁবেদারি করত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকতেন, উনি মারা যেতেন না। উনি ভারতের তাঁবেদারি করেন নাই বলে উনাকে আত্মাহুতি দিতে হয়েছে, মরতে হয়েছে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া, সাবেক মন্ত্রী রেজাউল করিম, বিএনপির কেন্দ্রীয় সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমান ও জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..