শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

বিএনপি ২৯০ আসন পেলেও দুই-তিন বছরের বেশি টিকতে পারবে না: মজিবুর রহমান

অনলাইন ডেস্ক / ৮০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেছেন, শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটালে বিএনপি ২৯০ আসন নিয়ে পার্লামেন্টে বসলেও দুই বছর বা তিন বছরের বেশি টিকতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরউই) শফিকুল কবির মিলনায়তনে ‘১০ই এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা, একই সাথে সংবিধান সংস্কারসভা ও সংসদ নির্বাচনেএবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশে যেসব দল নির্বাচন চাচ্ছে, তার মধ্যে বিএনপি অন্যতম। বিএনপির বেশ কিছু নেতা কর্মীর বক্তব্যে তা স্পষ্ট। বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসতে চায়, তবে আসেন, ক্ষমতায় আসেন। যদি একা আসতে চান, যান। লড়াই হবে আপনাদের সাথে।

পার্লামেন্টে বসেন। ২৭০–২৮০ সিট পান। দেখা যাবে পার্লামেন্ট বেশি, না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি। ২৯০ সিট নিয়েও যদি পার্লামেন্টে বসেন, দুই বছর বা তিন বছরের বেশি টিকতে পারবেন না, যদি শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটান।’ তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ক্ষমতা লাভের জন্য নির্বাচন চাইলে, নির্বাচন হবে ঠিকই কিন্তু তা জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করবে। ফলে ১৯৭১, ১৯৯০ ও ২০২৪–এর মতো আবারও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষকে জীবন দিতে হবে।

মজিবুর রহমান বলেন, ‘আগামী দিনের নির্বাচন আর রাজনীতি জন্য নতুন করে ভাবেন। শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফ্যাসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছিলেন। শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানসকন্যা। উনি ক্ষমতায় যাবার পর বাংলাদেশে ফ্যাসিবাদের দানবকন্যায় পরিণত হয়েছেন। সুতরাং, নতুন পথ নির্ধারণ করতে হবে।র দাবি’ শীর্ষক আলোচনা সভায় মজিবুর রহমান এ কথা বলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..