শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার আরও ১১৩৭

অনলাইন ডেস্ক / ৯৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ১৩৭ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৬৮ জন।বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।

অভিযান কার্যক্রমে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি গুলি, ১টি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শীশা বুলেট ও ১ টি বার্মিজ চাকু জব্দ করা হয়।বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..