রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলহাস উদ্দিন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি  :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদমাগরীব উপজেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন,উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওঃ মোহা  মালেক বাদশা।

দোয়া মাহফিলে তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলালের সভাপতিত্বে সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রন্জু,জেলা মুক্তিযোদ্ধা আহবায়ক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবুর নোমান এনাম,  উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুস সাত্তার, সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল সাইদুর রহমান বাবলু,সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..