শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

ভারতের ৫ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে:শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির পার্লামেন্টে বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বরাতে বিবিসি লাইভে এ কথা বলা হয়েছে।

শরিফের এ বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিধ্বনি। তবে ভারত এই দাবির বিষয়ে কোনও মন্তব্য এখন পর্যন্ত করেনি।ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন। ভারতের সেনাবাহিনীর বরাতে আজ বুধবার বিবিসির লাইভে এ কথা বলা হয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে।

এর আগে পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছেন। ভারতের বিমান হামলা এবং আন্তসীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..