শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

ভোটার হলেন জোবাইদা রহমান

নিউজ ডেস্ক / ৬৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জোবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ওই বছর ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি। ফলে ভোটারও হননি।

চলতি বছরের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জোবাইদা রহমানও দেশে আসেন। পরে ৫ জুন জোবাইদা লন্ডনে ফিরে যান।

ডা. জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। পেশায় চিকিৎসক জোবাইদা রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে গুঞ্জন আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..