মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিতে দোয়া মাহফিল, রুহের মাগফিরাত ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রচার ও প্রচারণা সম্পাদক ফটোসাংবাদিক মো. ওয়ারদে রহমানের পিতা মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সকল প্রয়াত ব্যক্তির আত্মার শান্তি এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) বাদ মাগরিব নগরীর চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় অবস্থিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, মোজাম্মেল হোসেন লিটন, আবুল কালাম আজাদ, শাহ আলম, সোনিয়া দেওয়ান প্রীতি, সুজন, হাজী আব্দুল মোতালেব, উজ্জ্বল, রাতুলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এইচ. এম. সেকান্দার মাস্টার। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুম মজিবুর রহমান ২০০৯ সালের ৩০ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের সন্তান ফটোসাংবাদিক মো. ওয়ারদে রহমান পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...