বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

‘মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল’

নিউজ ডেস্ক / ৮৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার এড়াতে নিজ বাসা থেকে মগবাজারের এক বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।রোববার (২২ জুন) রাতে বিএনপির দায়ের করা মামলার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করার পর হাবিবুল আউয়াল মোবাইল বন্ধ করে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান। ডিবি পুলিশের অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মগবাজারে তার অবস্থান নিশ্চিত হলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত আয়োজন করতে ব্যর্থ হওয়া এবং ভোটের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদানসহ সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। এসব অভিযোগে মামলা হয় এবং মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের সময় তিনি নিজের বাসায় ছিলেন না, মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় মোট ২৪ জনের নাম রয়েছে, যার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও বিগত সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন।

গত ২২ জুন রাতে নূরুল হুদাকেও একই মামলায় গ্রেপ্তার করা হয় এবং তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..