রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক / ৭৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

রাজধানীতে আবার ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ এপ্রিল) উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকায় এই মিছিল করেন তারা।

ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে মিছিলে অংশ নেন দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, প্রভৃতি স্লোগান দেন।

এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। দলের কেন্দ্র থেকে তৃণমূলের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এর মধ্যেই গ্রেপ্তারের আতঙ্ক নিয়ে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল নিয়ে করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কয়েকদিন আগে ঢাকা দক্ষিণের নেতা শাহ আলম মুরাদের নেতৃত্বে মিছিল হয় রাজধানীতে। এর দুদিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..