শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:

”দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে পৌর শহরের হেলিপ্যাড মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ.খাদিজা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আরশেদুল হক,ভেটেনারি সার্জন রমেন চন্দ্র রায় ,কেন্দ্র গণঅধিকার পরিষদ সহ-সভাপতি  মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পি ও আশরাফুল আলম, এছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা, কর্মচারী, পশুপালন বিশেষজ্ঞ, খামারি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা। 

এসময় বক্তারা বলেন, নতুন প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা উন্নতি। খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গবাদিপশু প্রদর্শন করে এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে নানা পরামর্শ দেওয়া হয়। দেশের পুষ্টি নিরাপত্তা, দুধ–মাছ, মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বনির্ভর করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য প্রদর্শনী অনুষ্ঠানে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনায় উৎসাহিত করা হবে। প্রদর্শনীতে ৩০ টি স্টল ছিল এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..