মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

রাতে ২৫ মিনিটের মধ্যেই পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানো হয়

অনলাইন ডেস্ক / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বলেছেন, ‘অপারেশন সিঁদুর’–এর মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে। আজ ব্রিফিংয়ে তিনি বলেন, পেহেলগামের হত্যাকাণ্ডের পর সীমান্তপার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এই হামলার উদ্দেশ্য।

পররাষ্ট্রসচিব বলেন, ভারত যে প্রত্যাঘাত করেছে, তা পরিমিত, সমানুপাতিক, দায়িত্বশীল ও যা ছড়িয়ে পড়বে না, এমন। ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে দেওয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো ঠেকানো যায়।

বিক্রম মিশ্রি বলেন, পেহেলগামে হামলায় জড়িতদের শাস্তি ও বিচারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ২৫ এপ্রিল যে বিবৃতি জারি করেছিল, ভারতের এই প্রত্যাঘাতকে সেই আলোতেই দেখতে হবে।

আজ বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিবের সঙ্গে এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা ও বিমানবাহিনীর দুই নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।

ওই দুই কর্মকর্তা দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিট থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের ওপাশে মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বাহিনী হামলা চালিয়ে ধ্বংস করেছে।

ব্রিফিংয়ে পাকিস্তান অংশে ধ্বংস করা ঘাঁটির ছবিও দেখান কর্মকর্তারা। ওই দুই কর্মকর্তা বলেন, অপারেশন সিঁদুর কোনো পাকিস্তানি সেনা ঘাঁটির ওপর আক্রমণ করেনি। সাধারণ মানুষকেও নিশানা করা হয়নি। বেছে বেছে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।

সোফিয়া ও ব্যোমিকা দাবি করেন, প্রথম লক্ষ্য ছিল ভাওয়ালপুরের মারকাজ শুবহান আল্লাহ্। সেখানে জইশ–এ–মহম্মদের জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ছিল। বিলাল মসজিদে ছিল লস্কর–ই–তাইয়েবার প্রশিক্ষণকেন্দ্র। কোটলিতে যেখানে হামলা হয়েছে, তা লস্করের ঘাঁটি। এরা পুঞ্চে খুবই সক্রিয়। এসব ঘাঁটি পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে।

ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরেও হামলা চালিয়েছে জানিয়ে সোফিয়া ও ব্যোমিকা আরও দাবি করেন, শিয়ালকোটের যে সার্জাল ক্যাম্পে হামলা হয়েছে, তা আন্তর্জাতিক সীমান্ত থেকে ৬ কিলোমিটার ভেতরে। এ ছাড়া আক্রমণ চালানো হয় মেহমুনা জোয়া ক্যাম্পে। সেটা হিজবুলের শিবির ছিল। এই শিবিরে প্রশিক্ষিত সন্ত্রাসীরাই পেহেলগামে হামলা চালিয়েছিল।

এই দুই কর্মকর্তা আরও দাবি করেন, লাহোরের কাছে মুরিদকের মারকাজ তৈয়্যেবায় আক্রমণ চালিয়েছে ভারতীয় বাহিনী। সেখানেই ২৬/১১ মুম্বাই হামলার সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আজমল কাসভ ওখানেই প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।

বিক্রম মিশ্রি বিবৃতিতে বলেন, পেহেলগামে হামলা করার মূল উদ্দেশ্য ছিল স্বাভাবিক হয়ে আসা কাশ্মীরের পরিস্থিতি ঘোরালো করে তোলা, যাতে পর্যটকেরা না আসেন, অর্থনীতি ধসে পড়ে, উন্নয়নের কাজ থমকে যায়। তা ছাড়া ওই হামলার আরও উদ্দেশ্য ছিল, জম্মু–কাশ্মীরের পাশাপাশি সারা ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়া।

বিক্রম মিশ্রি আরও বলেন, টিআরএফ নামে একটি গোষ্ঠী পেহেলগামে হামলার দায় স্বীকার করেছিল। তারা জাতিসংঘের নিষিদ্ধ লস্কর–ই–তাইয়েবার শাখা। জাতিসংঘে জমা দেওয়া প্রতিবেদনে ভারত এদের সম্পর্কে নানা তথ্য জমা দিয়েছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..